ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানিদের সঙ্গে কাজ করা খুবই অসম্মানজনক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১২ জুন ২০২৬   আপডেট: ২২:০২, ১২ জুন ২০২৬
ইরানিদের সঙ্গে কাজ করা খুবই অসম্মানজনক: ট্রাম্প

ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার একদিন পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটির ভুল বর্ণনার জন্য তেহরানকে “অসম্মানজনক” বলে নিন্দা করেছেন। শুক্রবার (১২ জুন) ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন।

আরো পড়ুন:

ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “ইরান ‘ফেক নিউজ’-এর কাছে যে শর্তগুলো ফাঁস করেছে, লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই।”

তিনি আরো বলেন, “চুক্তি হওয়ার বিষয়ে তাদের দুর্বল ও করুণ বিবৃতিসহ তারা যা বলেছে, তার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। এদের সঙ্গে কাজ করা খুবই অসম্মানজনক। এদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কাজ করার কোনো সুযোগ নেই।”

এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো চুক্তির রূপরেখা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে ছিল-ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দিতে রাজি হবে না এবং এই চুক্তিতে ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার তহবিল ছাড়ার দাবি জানানো হবে।

ট্রাম্প তার বার্তায় বলেন, হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ লক্ষ্য করে ক্রমাগত হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, “তাদের দ্রুত নিজেদের শুধরে নিতে হবে!”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়