ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১২ জুন ২০২৬   আপডেট: ১৯:৪১, ১২ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে সামনে রেখে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে এসেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।

শনিবার (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।

কক্সবাজারে আসা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক সমন্বয়ের লক্ষ্যে তারা কক্সবাজারে এসেছেন।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়