ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেসরকারি চাকরিজীবীদের জন্য ৩০ শতাংশ গ্র্যাচুইটির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১১ জুন ২০২৬   আপডেট: ২০:১৩, ১১ জুন ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের জন্য ৩০ শতাংশ গ্র্যাচুইটির প্রস্তাব

বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসর পরবর্তী জীবনকে আরো সুরক্ষিত ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অবসর গ্রহণের সময় অংশগ্রহণকারীরা নিজেদের জমা করা মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব রাখেন।

অর্থমন্ত্রী বলেন, “সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রস্তাবটি বাস্তবায়িত হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন।


 

ঢাকা/রায়হান/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়