ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রযুক্তি খাতে বছরে ২ লাখ নতুন চাকরির লক্ষ্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১১ জুন ২০২৬   আপডেট: ১৮:৪৪, ১১ জুন ২০২৬
প্রযুক্তি খাতে বছরে ২ লাখ নতুন চাকরির লক্ষ্য নির্ধারণ

দেশের প্রযুক্তি খাতে প্রতিবছর দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অংশ হিসেবে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি নলেন, অটোমেশন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বাস্তবতায় সময়াবদ্ধ কর্মপরিকল্পনার মাধ্যমে দক্ষ ও উপযোগী মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের তরুণ জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই ফ্রিল্যান্সিং ও ক্রিয়েটিভ সেক্টরে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তি খাতে সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতির মাধ্যমে আরও বিপুল পরিমাণ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ক্ষেত্রে প্রায় আট লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

ঢাকা/নজরুল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়