বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল নেতা নিহত
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত বাদল মোড়ল।
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভপতি আব্দুল্লাহ মোড়ল।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় তারা হামলার শিকার হন।
স্থানীয়রা জানান, তিনটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বাদল মোড়ল ও আব্দুল্লহ মোড়লের গতিরোধ করে। তারা ওই দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, “আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।”
ঢাকা/আমিনুল/মাসুদ