ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১০ জুন ২০২৬   আপডেট: ১০:২৭, ১০ জুন ২০২৬
ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কারের লাইনচ্যুত চাকা।

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ঘটনাটি ঘটনা।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‍“জামালপুর থেকে ঢাকায় যাচ্ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

তিনি বলেন, “ট্রেনটির পাওয়ার কার রেখে সামনের অংশ স্টেশনে আনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে পাওয়ার কার উদ্ধারে কাজ করছে। কিছুটা সময় লাগবে। পাওয়ার কার উদ্ধার হলেই ট্রেন চলাচল সচল হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়