ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামানতবিহীন ব্যক্তি ঋণের সীমা ১০ লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১১ জুন ২০২৬   আপডেট: ১৮:৩২, ১১ জুন ২০২৬
জামানতবিহীন ব্যক্তি ঋণের সীমা ১০ লাখ টাকা

জামানতবিহীন ব্যক্তিগত ঋণের সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং জামানতযুক্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেছেন। 

২০২৬-২০২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী জানিয়েছেন, পরিবেশবান্ধব যানবাহন ও ব্যক্তিগত অর্থায়ন সহজ করতে অটো লোন ও পারসোনাল লোন-সংক্রান্ত প্রোডেনশিয়াল রেগুলেশন শিথিল করা হয়েছে। ইলেক্ট্রিক হাইব্রিড ভ্যাহিকেলের জন্য অটো লোন সীমা ৬০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা এবং ডেট-ইক্যুায়িটি রেশিও ৬০:৪০ থেকে বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।

তিনি জানান, ক্ষুদ্র ঋণ গ্রহণ ও বিতরণ সহজ করতে ই-লোন চালুর সুযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ ১২ মাস মেয়াদে দেওয়া যাবে। এতে ক্ষুদ্র ঋণপ্রাপ্তি সহজ হবে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং গ্রাহকের সময় ও পরিচালন ব্যয় কমবে।

খেলাপি ঋণ কমানোর বিষয়ে তিনি জানান, খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে প্রি-সুইট মেডিয়েশন বা মামলা-পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। এতে আদালতনির্ভর দীর্ঘ প্রক্রিয়া ও ব্যয় কমবে, ঋণ-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে এবং রিকভারি ইফিসিয়েন্সি বাড়বে।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়