ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক অব্যাহতি  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১১ জুন ২০২৬   আপডেট: ১৭:৪৯, ১১ জুন ২০২৬
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক অব্যাহতি  

২০২৬-২৭ অর্থবছরে ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগে এই আবগারি শুল্কের সীমা ছিল ৩ লাখ টাকা পর্যন্ত।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, ‘‘বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা ৩ লাখ টাকা হতে বৃদ্ধি করে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।’’ 

তিনি বলেন, ‘‘ব্যাংকিং ব্যবস্থায় একটি লোন একাউন্টের বিপরীতে একাধিক ডোয়েল বা একাউন্ট ওপেন করা হলে প্রতিটি একাউন্টের বিপরীতে আবগারী শুল্ক কর্তন করা হয়। এ ধরণের অসামঞ্জস্যতা দূরীকরণের লক্ষ্যে একটি লোন একাউন্টের বিপরীতে শুধু একবারই আবগারী শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি।’’ 

ঢাকা/নাজমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়