ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১১ জুন ২০২৬   আপডেট: ১৬:৪৫, ১১ জুন ২০২৬
ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, হাসপাতালের ভর্তি রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ মে সকালে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘গুরুতর অবহেলা’র প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়