ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খেজুরের দাম কমবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১১ জুন ২০২৬   আপডেট: ১৬:০১, ১১ জুন ২০২৬
খেজুরের দাম কমবে

ফাইল ফটো

২০২৬-২০২৭ অর্থবছরে খেজুর আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক (নিয়ন্ত্রণমূলক শুল্ক) সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে খেজুরের আমদানি ব্যয় কমবে। দেশীয় বাজারে ক্রেতারা তুলনামূলক কম দামে খেজুর কিনতে পারবেন।

আরো পড়ুন:

অন্যদিকে, পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় কাজুবাদাম চাষ ও উৎপাদন উৎসাহিত করতে এবং দেশীয় শিল্পকে রক্ষা করতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব এসেছে। কাজু বাদাম চাষ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে শুল্ক কাঠামোতে এ পরিবর্তন আনা হচ্ছে। 

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানিতে শুল্ক বর্তমান ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। 

তবে, দেশের ভেতরে যারা কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুলেছেন, তাদের কাঁচামাল আমদানির সুবিধার্থে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানির ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয়েছে শুল্ক ১৫ শতাংশ করার। এই সিদ্ধান্তের ফলে খেজুরের দাম কমলেও কাজু বাদামের দাম বাড়তে পারে।

এ সিদ্ধান্তের ফলে আমদানি-নির্ভরতা কমিয়ে দেশেই বাণিজ্যিকভাবে কাজুবাদাম চাষ ও এর প্রক্রিয়াজাতকরণ শিল্প দ্রুত বিকশিত হবে বলে আশা করছে সরকার।

ঢাকা/তুহিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়