ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১১ জুন ২০২৬   আপডেট: ১৪:৩৩, ১১ জুন ২০২৬
বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু 

বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই শ্রমিকের মরদেহ নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ইউটিলিটি (সার্ভিস) ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- ভোলা জেলার হাজরত আলীর ছেলে মো. শাকিব (২৩) এবং একই জেলার চরফ্যাশন এলাকার কামরুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শী মো. তুহিন ও টিটু চক্রবর্তী জানান, নির্মাণাধীন সার্ভিস ভবনে চারজন শ্রমিক দেয়ালের কাজ করছিলেন। তাদের মধ্যে তৃতীয় তলায় দুইজন শ্রমিক দেয়াল গাঁথুনির কাজ করার সময় একটি ইস্টিলের এঙ্গেল পার্শ্ববর্তী ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এঙ্গেলটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাকিব। তার সংস্পর্শে কামরুল হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। 

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, আহত দুইজন শারীরিকভাবে সুস্থ আছেন। ঘটনার কারণে তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। 

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়