ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১১ জুন ২০২৬   আপডেট: ১৪:৪৯, ১১ জুন ২০২৬
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, গুরুতর দগ্ধ সুলতানার শরীরের ৯০ শতাংশ, তার মেয়ে মিমের শরীরের ৪১ শতাংশ, মিমের বাবা মান্নানের শরীরের ৩০ শতাংশ ও ছেলে হজরত আলীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, সায়েম নামে একজনের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হজরত আলীকে অবজারভেশনে রাখা হয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স জোন-২ উপসহকারী পরিচালক মো. ওসমান গনি জানান, বন্দর উপজেলার চাঁনপুর এলাকার জৈনক্য আখতার হোসেনের একতলা বাড়ির একটি দুই রুমের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন আব্দুল মান্নান। তারা মূলত লাইনের গ্যাস দিয়েই রান্নার কাজ করতেন। বিকল্প হিসাবে ঘরের ভেতরে একটি সিলিন্ডার গ্যাস বোতল রেখেছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঘরের মধ্যে জমে ছিল। আজ ভোর সাড়ে ৬টার দিকে দিয়াশাইয়ের কাঠি জ্বালালে বিস্ফোরণ ঘটে। ফলে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আগুন ও বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় দোকানদার অনিক জানান, বিস্ফোরণের পর পরই দগ্ধরা চিৎকার-চেচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকার জাতীয় বান এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে এমনটি মনে করা হচ্ছে।

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়