ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১১ জুন ২০২৬   আপডেট: ১৩:২৮, ১১ জুন ২০২৬
তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাত দিয়ে হিন্দুর প্রতিবেদনে বলা হয়, নিহত দুই ভারতীয় নাবিক হলেন- ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া। এছাড়া জাহাজের চিফ ইঞ্জিনিয়ার পটনালা সুরেশ এখনো নিখোঁজ রয়েছেন।

এই হামলার ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন ডেপুটি চিফ অব মিশন জেসন মিক্সকে তলব করে ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত সরকার।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় ওমান উপসাগর অতিক্রম করার সময় ‘সেত্তেবেলো’ নামের ওই তেলবাহী ট্যাঙ্কারটিতে একটি ‘নির্ভুল ও সুনির্দিষ্ট’ সামরিক হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, ট্যাঙ্কারটি অবৈধভাবে ইরানি তেল বহন করছিল এবং এর ক্রুরা মার্কিন বাহিনীর নির্দেশাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছিল।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়