ট্রাম্পের নিয়ন্ত্রণহীন ক্ষমতা বিশ্বকে কীভাবে বদলে দিয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়ায় অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বিশ্বব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেটি আদৌ কার্যকর আছে কি না। নিজের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে হচ্ছে প্রায় সীমাহীন ক্ষমতা প্রয়োগ করছেন, আর মার্কিন সংবিধানে নির্ধারিত ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো যেন তার ক্ষমতা সীমিত করতে ব্যর্থ হচ্ছে।