ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের পরিকল্পনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাত দিয়ে শনিবার বিবিসি বাংলা এই তথ্য জানিয়েছে।

এর আগে বলা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হতে পারে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

বিএনপির ওই নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়