ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৩:২২, ২৬ মার্চ ২০২৬
ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বৃহস্পতিবার ভোরে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে ফৌজদারহাটের বিএমএ গেট সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, মুহূর্তে আগুন ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

এদিকে, আগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে কমিটির প্রধান করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্ত শেষে চূড়ান্ত কারণ নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটে ফৌজদারহাটের বিএমএ গেট সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়