ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১০ মে ২০২৬  
চট্টগ্রামে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় নিজ বাসা থেকে রবিবার (১০ মে) দুপুরে পলি চৌধুরী (৪৭) নামের এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অবিবাহিত পলি চৌধুরী পটিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ওই বাসায় একাই বাস করতেন।

আরো পড়ুন:

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, গত শুক্রবার থেকে পলি চৌধুরীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে রবিবার দুপুরে তার দুই বোন বাসায় যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর পলি চৌধুরীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়