ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১০ মে ২০২৬   আপডেট: ২২:০৮, ১০ মে ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫ পুলিশ

পাকিস্তানে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে রবিবার (১০ মে) ডন অনলাইন জানিয়েছে।

বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খানের মতে, হামলার সময় ফাঁড়িটিতে মোট ১৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১৫ জন নিহত হন এবং তিনজন আহত হন।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর সন্ত্রাসীরা একাধিক দিক থেকে পোস্টে ব্যাপক গোলাবর্ষণ ও হামলা চালায়। এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বান্নুর একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, “হামলার সময় জঙ্গিরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টারও ব্যবহার করে।”

সূত্র জানায়, হামলার পর ফতেহ খেল পুলিশ পোস্টের সঙ্গে কিছুক্ষণের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শক্তিশালী বিস্ফোরণে পোস্টটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হামলায় পোস্টে রাখা একটি সাঁজোয়া যানও ধ্বংস হয়ে যায়।

বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ভবনগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

হামলার পর পুলিশ একটি অভিযান শুরু করে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়