ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুকুরে গোসলের কথা বলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১০ মে ২০২৬  
পুকুরে গোসলের কথা বলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করার চার ঘণ্টার মধ্যে আসামি মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (৯ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১০ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

শনিবার শিশুকে ধর্ষণের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় মামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর থানাধীন এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী ওই শিশু গত ৩ মে কাশিয়ানী থানাধীন এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে যায়। একই এলাকার বাসিন্দা কালাম শেখের ছেলে মোরসালিন শেখ ওরফে রাজু শিশুটির খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে সে গত ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে পুকুরের পাশের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি অজ্ঞান হয়ে পড়লে রাজু পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই শিশু তার খালাকে বিষয়টি জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, “এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানকে আসামি গ্রেপ্তারের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও উপ-পরিদর্শক খায়রুল বাশার বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয়।”

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়