ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৪১, ২৬ মার্চ ২০২৬
আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আসিফ আকবর, সালাউদ্দিন রুমেল (বাঁ থেকে)

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ করেছেন সালাউদ্দিন রুমেল নামে তার এক ব্যবসায়িক পার্টনার।

গত ১০ মার্চ, এ ঘটনায় আসিফ আকবরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সালাউদ্দিন রুমেল। মামলা দায়ের করতে চাইলে তা গ্রহণ করেননি বলেও অভিযোগ ভুক্তভোগীর। প্রভাব খাটিয়ে মামলা নিতে বাধা দেওয়ার অভিযোগও গণমাধ্যমে করেছেন তিনি। 

আরো পড়ুন:

সালাউদ্দিন রুমেল গণমাধ্যমে বলেন, “২০০৯ সালের শেষদিকে আসিফের কিছু টাকার প্রয়োজন হয়েছিল। প্রথম ৩০ লাখ পরে ৫ লাখ এবং পরে আরও ৩০ লাখ টাকা দিয়েছি। ডা. শাকিল আহমেদসহ আরেকজন ডা. দিয়েছেন ৮৮ লাখ ও ৭৭ লাখ টাকা। ২০১৪ সালে তাকে তার একটা পুরো ফ্ল্যাটের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সে ওই বাসায়ও উঠতে দেয় না, ১০ হাজার টাকা বাসা ভাড়া ধরলেও ১৪ বছর যে ভাড়া আসে সেটাও দেয় না।”

বিভিন্ন সময় টাকা চাইলে আসিফ আকবর হুমকি দিয়েছেন বলেও অভিযোগ সালাউদ্দিন রুমেলের। সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলেছেন ভুক্তভোগী। 

তবে কেন মামলা নেয়া হয়নি বিষয়টি গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়