ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নায়িকাকে বিয়ে করলেন গায়ক বাদশা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৯:০৮, ২৪ মার্চ ২০২৬
নায়িকাকে বিয়ে করলেন গায়ক বাদশা?

এ ছবিকে কেন্দ্র করে বাদশা-ইশার বিয়ের গুঞ্জন চাউর হয়েছে

বিবাহবিচ্ছেদের পর পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। গুঞ্জন উড়ছে, বিয়ে করেছেন এই যুগল। ইশা রিখির মা পুনম রিখির ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে এ খবর চাউর হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) ইশা রিখির মা পুনম রিখি তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। এসব ছবিতে দেখা যায়, বাদশাহ ও ইশা পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বিয়ের আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ইশা-বাদশা। উপস্থিত অতিথিদের সামনে মালাবদল করছেন তারা।  ক্যাপশনে পুনম রিখি লিখেছেন, “ইশা-বাদশা সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক।” 

আরো পড়ুন:

মালা বদল শেষে বাদশার সঙ্গে ইশা


একটি ভিডিওতে দেখা যায়, অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরছেন বাদশা-ইশা। একটি ছবিতে ইশার কপালে সিঁদুরও দেখা গেছে, যা ইঙ্গিত দেয় কিছু ছবি হয়তো বিয়ের পরের অনুষ্ঠান থেকে তোলা। 

তবে এসব ছবি ও বাদশা-ইশার বিয়ে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কবে বিয়ে হয়েছে তাও স্পষ্ট নয়। এ বিষয়ে কথা বলতে হিন্দুস্তান টাইমস বাদশাহর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।  

কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। পরে বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকে জানায়। 

বাদশার সঙ্গে সিঁথিতে সিঁদুর রাঙা ইশা


এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে গেছে এই সংসার। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়