ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে গোলাম পরওয়ার

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি ঘুরেছে সরকার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৬, ২৩ মার্চ ২০২৬
‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি ঘুরেছে সরকার

সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠনের পর তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা তা থেকে সরে এসেছে।”

তিনি বলেন, “জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করে বিষয়টি বিচারাধীন করা হয়েছে। সরকারের পরোক্ষ সহায়তায় এটি করা হয়েছে।”

গণভোট প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। তাই, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না।” 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এটিই বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ।”

জামায়াতে ইসলামীর এ নেতা সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা জামায়াতের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। 

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়