ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৬ মে ২০২৬  
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজুল চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। 

আরো পড়ুন:

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে রিয়াজুল আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে, একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫) ও একই এলাকার গৃহবধূ ইসমেতারা রান্না ঘরে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়