ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাংককে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৬ মে ২০২৬   আপডেট: ১৮:০৯, ১৬ মে ২০২৬
ব্যাংককে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ট্রেনের সাথে সংঘর্ষের ফলে অগ্নিকাণ্ডে একটি বাস পুড়ে যাওয়ায় অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) এ ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, আগুন বাস এবং আশেপাশের যানবাহনগুলোকে গ্রাস করার সাথে সাথে দমকলকর্মী ও উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। এই দুর্ঘটনায় একটি ট্রেন, বাস, গাড়ি এবং মোটরসাইকেল জড়িত ছিল।

আরো পড়ুন:

কর্মকর্তারা জানান, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনার কাজ করছিল এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল।

তারা আরও জানান, আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা হতাহতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়