‘জ্ঞান ফিরলে দেখি, তারা আমাকে ধর্ষণ করছে’, কলেজছাত্রীর বর্ণনা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিঁধ কেটে ঘরে ঢুকে অভিযুক্তরা।
পটুয়াখালীর কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রায় দুই বছর আগে মারা যান। জীবিকার উদ্দেশে প্রতি রাতে তার মা ও ভাই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে রেনু পোনা শিকারের উদ্দেশে পার্শ্ববর্তী নদীতে যান। গত রাতে তারা বাহিরে গেলে দুই যুবক সিঁধ কেটে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ সময় তার ডাক-চিৎকারে পার্শ্ববর্তী ঘরে থাকা চাচা-চাচি এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “সিঁধ কেটে ঘরে ঢুকে তারা হয়তো আমার মুখে কিছু স্প্রে করেছিল। জ্ঞান ফিরলে দেখি, তারা আমাকে ধর্ষণ করছে। এ সময় হুমকি দেওয়া হয়, ডাক-চিৎকার করলে দা দিয়ে গলা কেটে আমাকে হত্যা করা হবে। একপর্যায়ে সহ্য করতে না পারলে চিৎকার দিই। তখন পার্শ্ববর্তী ঘর থেকে চাচা-চাচি এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যান। তাদের মুখ গামছা দিয়ে বাধা ছিল।”
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় তিনজনের নামে একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হচ্ছে।”
ঢাকা/ইমরান/রাজীব
কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী