ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৭৬টি যানবাহন নিলামে বিক্রি করবে হিলি কাস্টমস 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৬ মে ২০২৬   আপডেট: ১৮:৫৭, ১৬ মে ২০২৬
৭৬টি যানবাহন নিলামে বিক্রি করবে হিলি কাস্টমস 

নিলামের মাধ্যমে ৭৬টি যানবাহন বিক্রির উদ্যোগ নিয়েছে দিনাজপুরের হিলি কাস্টমস অফিস। আগামীকাল রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাস্টমস অফিস চত্বরে এ নিলাম কার্যক্রম চলবে।

শনিবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রবিবার নিলামে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে। এর মধ্যে আছে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজিবাইক এবং একটি প্যাডেল ভ্যান। নিলামে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সিডিউলের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে ১০৬টি সিডিউল বিক্রি হয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা আরো জানান, ২০২২ সালে সর্বশেষ সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। গত ১৪ মে টেন্ডার ড্রপ্রিংয়ের শেষ দিনে ১০৬টি সিডিউল বিক্রির করা হয়েছে। দীর্ঘ সময় পর নিলামের আয়োজন করা হচ্ছে। 

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়