মমেক হাসপাতালে হাম ইউনিটে ১২২ শিশু ভর্তি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬০ শয্যার হাম ডেডিকেটেড ইউনিটে ১২২ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শয্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। রয়েছে আইসিইউ সংকট।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে কোনো মৃত্যু না হলেও নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ শিশু।
শনিবার (১৬ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৩৭২ শিশু হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ শিশুর। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক হাজার ২১৭ শিশু।
ঢাকা/মিলন//
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ৭ জুন