ইরানের সর্বশেষ প্রস্তাবের প্রথম বাক্যটি অগ্রহণযোগ্য: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বশেষ প্রস্তাবের প্রথম বাক্যটি ‘অগ্রহণযোগ্য।’ শুক্রবার বেইজিং থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প দাবি করেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অবস্থান থেকে সরে এসেছে।
তিনি বলেন, “প্রথম বাক্যটি একটি ‘অগ্রহণযোগ্য বাক্য’, কারণ তারা পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে পুরোপুরি সম্মত হয়েছিল, এবং যদি তাদের কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থেকেও থাকে, তবে আমি বাকিটা পড়িনি। তাদের দেওয়া নিশ্চয়তার মাত্রায় আমি অসন্তুষ্ট।”
ট্রাম্প জানান, ইরান তার ‘পারমাণবিক ধূলিকণা’ ত্যাগ করতে সম্মত হয়েছিল, কিন্তু ‘পরে তারা তা প্রত্যাহার করে নেয়।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ইরানের ওপর চাপ সৃষ্টির কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমাদের কোনো অনুগ্রহের প্রয়োজন নেই। কারণ উপকারের প্রতিদান দিতে হবে। তবে আমাদের হয়তো কিছু পরিচ্ছন্নতার কাজ করতে হতে পারে।”
তিনি বলেন, “আমাদের এক মাসের একটি ছোট যুদ্ধবিরতি ছিল, আপনি হয়তো একে তাই বলবেন, কিন্তু আমাদের এমন একটি কার্যকর অবরোধ রয়েছে, যে কারণে আমরা যুদ্ধবিরতি করেছিলাম।”
এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান ‘চলবে।’ এর থেকে বোঝা যায়, একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও তিনি এখনো হামলা পুনরায় শুরু করার কথা জোরালোভাবে বিবেচনা করছেন।
ঢাকা/শাহেদ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু