খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুলাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ৬ তলা ভবনে রডের কাজ করছিলেন দুলাল। সেখান থেকে অসাবধানতাবশত পা পিছলে থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঢাকা/নূরুজ্জামান/রাজীব
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু