ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তাইওয়ান নিয়ে চীনকে প্রতিশ্রুতি দেইনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৫ মে ২০২৬   আপডেট: ২২:৫৩, ১৫ মে ২০২৬
তাইওয়ান নিয়ে চীনকে প্রতিশ্রুতি দেইনি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সময় তিনি তাইওয়ান বিষয়ে ‘কোনো প্রতিশ্রুতি দেননি।’

বেইজিংয়ে দুই দিনের শীর্ষ সম্মেলনের পর শুক্রবার (১৫ মে) ওয়াশিংটনে ফেরার পথে বিমানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা দুজন তাইওয়ান নিয়ে ‘অনেক কথা বলেছেন।’

আরো পড়ুন:

তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ। চীন একে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং শক্তি প্রয়োগ করে তা দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

ট্রাম্প বলেন, শি সরাসরি জিজ্ঞাসা করেছিলেন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে কি না। তিনি উত্তরে বলেছিলেন, “আমি এ বিষয়ে কথা বলব না।”

মার্কিন প্রেসিডেন্ট জানানা, তাইওয়ানের কাছে পূর্বে ঘোষিত অস্ত্র বিক্রির বিষয়ে তিনি ‘খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেবেন।’

তাইওয়ান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং আইন অনুযায়ী ওয়াশিংটন এই দ্বীপটিকে আত্মরক্ষার সরঞ্জাম সরবরাহ করতে বাধ্য।

একের পর এক মার্কিন প্রশাসন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ার পাশাপাশি এই মিত্রতার সম্পর্ক বজায় রেখে একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলেছে।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ভারসাম্য ক্রমশই পরীক্ষার মুখে পড়েছে। কারণ চীন দ্বীপটির চারপাশে সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে এবং ওয়াশিংটনকে উদ্বিগ্ন করেছে।

গত বছরের শেষের দিকে, ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে উন্নত রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ১১ বিলিয়ন ডলার মূল্যের একটি অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণা দেয়।

তবে শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বিক্রির বিষয়ে ‘সিদ্ধান্ত নেবেন’ এবং তিনি প্রথমে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলবেন।

বেইজিংয়ে তার চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা তাইওয়ান, অর্থাৎ অস্ত্র বিক্রির পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, শি দ্বীপটি সম্পর্কে ‘খুবই দৃঢ় মনোভাব পোষণ করেন’ এবং ‘স্বাধীনতার জন্য কোনো আন্দোলন দেখতে চান না।’

বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, “আমি কোনো দিকেই কোনো প্রতিশ্রুতি দিইনি।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়