ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১৪ মে ২০২৬   আপডেট: ১০:২৫, ১৪ মে ২০২৬
মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৩২ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

আরো পড়ুন:

মাইনউদ্দিন খান জানান, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স ১৫ মাস। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। গত ৫ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৩ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৭ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১৩১৭ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৮৩ শিশু।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়