ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে হামে আরো ১ শিশুর মৃত্যু, ভর্তি আরো ৩৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৯ এপ্রিল ২০২৬  
মমেক হাসপাতালে হামে আরো ১ শিশুর মৃত্যু, ভর্তি আরো ৩৪

গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৪ শিশু

হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ৩৪ শিশু ভর্তি হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি বলেন, মারা যাওয়া শিশুটির বয়স ৩ মাস, তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। গত  ৯ এপ্রিল তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৮ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৬১১ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৯ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ১৪ শিশুর।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।

ঢাকা/মিলন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়