ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফের অন্তঃসত্ত্বা দীপিকা, দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন রণবীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:২৮, ১৯ এপ্রিল ২০২৬
ফের অন্তঃসত্ত্বা দীপিকা, দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন রণবীর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন এই তারকা যুগল।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কন্যা দোয়ার একটি ছবি পোস্ট দেন। তাতে দেখা যায়, রণবীর সিং কন্যা প্রেগন্যান্সি কিট হাতে ধরে আছেন। এ কিটে প্রেগন্যান্সি পজিটিভ দেখাচ্ছে। পোস্টটি রণবীর সিংও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এছাড়া আর কোনো তথ্য জানাননি তারা।  

আরো পড়ুন:

এ পোস্ট দেখে রণবীর-দীপিকার ভক্ত-অনুরাগীরা বিস্ময় প্রকাশ করছেন, পাশাপাশি শুভকামনাও জানাচ্ছেন। বলিউড তারকারাও এ জুটিকে শুভচ্ছো জানাচ্ছেন। ৩৯ মিনিটে এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬ লাখ। শুভেচ্ছা জানানো তারকাদের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আরমান মালিক, অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহা প্রমুখ।  

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমার শুটিং সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা যায় তাদের। 

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথম সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা। একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। মুক্তির পর সিনেমাটি আলোচিতও হয়।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়