ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে হামে আরো ১ শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:২৫, ১৯ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামে আরো ১ শিশুর মৃত্যু

ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল আটটা থেকে রবিবার (১৯ এপ্রিল) সকাল আটটার মধ্যে এই শিশুর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে হামের ‍উপসর্গ নিয়ে রমেকে ভর্তি হয়েছে আরো ১০ শিশু।  

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৬ শিশু।

আরো পড়ুন:

তিনি আরো জানান, এখন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ শিশু। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬৬১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে রবিবার পর্যন্ত ৫২ শিশুর মৃত্যু হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়