ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৭০

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৩৪, ২০ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৭০

ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৬১৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ২ জন বরিশাল বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২২০ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৭২ জন। এরপর রাজশাহী বিভাগে ১৮৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৬৮, খুলনায় ৯৮, সিলেটে ৫১, রংপুর ৯ এবং ময়মনসিংহে ১৪ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়