ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে তিনদিনের ক্রীড়া আয়োজনের পর্দা নামল

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২০ এপ্রিল ২০২৬  
যবিপ্রবিতে তিনদিনের ক্রীড়া আয়োজনের পর্দা নামল

‘মাঠ থেকেই শুরু সাফল্য’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজন ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন।

আরো পড়ুন:

গত ১৮ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য ও কোষাধ্যক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর অংশগ্রহণকারী এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন হওয়ায় আমি সন্তুষ্ট। তবে, ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেননি।” ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ও আকর্ষণীয়ভাবে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শেখ মিজানুর রহমান, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন, উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়