ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং: বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৬, ২০ এপ্রিল ২০২৬
২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং: বাণিজ্যমন্ত্রী

খন্দকার আবদুল মুক্তাদীর।

বর্তমানে বিশ্বের ২১টি দেশে বাংলাদেশের ২৪টি বাণিজ্যিক উইং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আরো পড়ুন:

মন্ত্রী জানান, রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণে যেসব মিশনগুলোতে বাণিজ্যিক উইং কাজ করছে সেগুলো হলো—ব্রাসেলস, প্যারিস, বার্লিন, মাদ্রিদ, জেনেভা, লন্ডন, মস্কো, আঙ্কারা, ক্যানবেরা, অটোয়া, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, বেইজিং, কুনমিং, নয়াদিল্লি, কলকাতা, তেহরান, টোকিও, জেদ্দা, ব্রাসিলিয়া, কুয়ালালামপুর, সিউল, সিঙ্গাপুর ও দুবাই।

সংসদে বাণিজ্যমন্ত্রী বলেন, “রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) গঠনে অগ্রাধিকার দিয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে কৃষি, শিল্প ও সেবা খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস ও অশুল্ক বাধা কমানোর কাজ চলছে। এর ফলে রপ্তানি বৈচিত্র্য বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।”

পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, “রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। এছাড়া আমদানি ব্যয় হ্রাসে জাতীয় বাজেটে প্রায় ১১০টি পণ্যের শুল্ক রহিত এবং ৬৫টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে।”

রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে উদ্ভূত বাণিজ্যিক বিরোধসহ যেকোনো জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়