ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:২৪, ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন দীনেশ ত্রিবেদী

ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে, পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হওয়ার পর দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 

কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে অনেক চিন্তাভাবনার পরই দীনেশকে ওই পদের জন্য বাছা হয়েছে বলে রবিবার (১৯ এপ্রিল) এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

বর্তমানে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। তাকে বেলজিয়ামে পাঠানো হতে পারে। আর তার জায়গায় দীনেশকে বাংলাদেশের রাষ্ট্রদূত (হাই কমিশনার) করা হবে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা।

দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, শাসন ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়াটা প্রচলিত পদায়ন থেকে একটি স্পষ্ট ব্যতিক্রম। কারণ এই পদে কেবল ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়।

তারা আরো বলেন, ত্রিবেদীর এই নিয়োগ সংবেদনশীল আলোচনার জন্য রাজনৈতিক চ্যানেলসহ প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির পদক্ষেপেরও ইঙ্গিত দেয়।

দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ত্রিবেদীর ভারত-বাংলাদেশ অঞ্চলের বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকবে এবং তিনি সম্ভবত আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর মনোযোগ দেবেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়