ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উঠোনে ঘাস খাওয়ায় কুপিয়ে ছাগল হত্যা, প্রতিবাদ করায় প্রাণ গেল নারীর

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৬ জুন ২০২৬  
উঠোনে ঘাস খাওয়ায় কুপিয়ে ছাগল হত্যা, প্রতিবাদ করায় প্রাণ গেল নারীর

নিহত রূপবান বেগমের স্বজনদের আহাজারি

ঢাকার আশুলিয়ায় প্রতিবেশীর উঠোনে গিয়ে ঘাস খাওয়ায় কুপিয়ে একটি ছাগল হত্যা করা হয়েছে। এর প্রতিবাদ করায় প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। 

শনিবার (৬ জুন) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। 

গতকাল শুক্রবার (৫ মে) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। 

নিহত রূপবান বেগম (৪৫) সাভারের আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা জয়নাল সরকারের স্ত্রী। মামলার প্রধান আসামি আলিয়া সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে রূপবান বেগমের একটি ছাগল প্রতিবেশী আলিয়া সরকারের বাড়ির উঠোনে গিয়ে ঘাস খায়। এতে ক্ষুব্ধ হয়ে আলিয়া সরকার ছাগলটিকে কোপ দিলে সেটি মারা যায়। এর প্রতিবাদ করতে গেলে রূপবান বেগম ও আলিয়া সরকারের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে আলিয়া সরকার তার হাতের ধারালো দা দিয়ে রূপবান বেগমের পায়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার স্বামী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। রূপবানের মৃত্যু হওয়ায় এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিরা পলাতক আছে। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়