ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেভাবেই হোক ইরান চুক্তি হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৫৫, ১৯ এপ্রিল ২০২৬
যেভাবেই হোক ইরান চুক্তি হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ করেছে। তবে তিনি এখনো মনে করেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি করা যাবে। 

রবিবার (১৯ এপ্রিল) এবিসি নিউজের প্রতিবেদক জোনাথন কার্ল এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

কার্ল জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, “এটা হবেই। যেভাবেই হোক। সহজ পথে হোক বা কঠিন পথে। এটা হবেই। আপনি আমার কথা উদ্ধৃত করতে পারেন।”

২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত নিরসনে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো কিংবা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উভয়পক্ষই স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়