ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাবে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:২০, ১৯ এপ্রিল ২০২৬
মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাবে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধিদল মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাবে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি সূত্রের বরাত দিয়ে রবিবার (১৯ এপ্রিল) সিএনএন এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো আশা করছে, প্রতিনিধিদলটি গতবারের মতোই থাকবে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ অন্তর্ভুক্ত ছিলেন।

আরো পড়ুন:

ইরানিরা আশা করছে, বুধবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি প্রতীকী যৌথ ঘোষণা দেওয়া হবে।

সূত্রগুলো জানিয়েছে, এরপর যদি সবকিছু মসৃণভাবে এগোয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে যেতে রাজি হন, তাহলে ইরানি প্রেসিডেন্টও যাবেন। সেখানে দুই দেশের প্রেসিডেন্টের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে তারা যৌথ ‘ইসলামাবাদ ঘোষণাপত্রে’ স্বাক্ষর করবেন বলে ।

ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার খবর প্রকাশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ স্যোশালে এক পোস্টে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়