ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইঙ্গিত পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৯ এপ্রিল ২০২৬  
শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইঙ্গিত পাকিস্তানের

পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা সম্ভবত আগামী শুক্রবারের আগেই অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার (১৯ এপ্রিল) তারা বলেছেন, বেশ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

আরো পড়ুন:

সূত্র বলেছে, “পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী মালবাহী বিমান, সি-১৭ গ্লোবমাস্টার অবতরণ করেছে।”

তারা আরো বলেন, “বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।”

পরিশেষে সূত্রগুলো জানায়, “ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট উভয় হোটেল থেকেই অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত কোনো নতুন বুকিং নেওয়া হচ্ছে না।”

১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা সেরেনা হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়