অর্গানিক পণ্য আমাকে সবসময়ই টানে: পূর্ণিমা
ছবির কোলাজ
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নিয়মিত বড় পর্দায় দেখা না গেলেও এখনো ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি। কাজের পরিধি কমালেও বেছে বেছে যুক্ত হচ্ছেন বিভিন্ন আয়োজন ও ব্র্যান্ডের সঙ্গে।
সম্প্রতি প্রসাধনী ব্র্যান্ড ‘ন্যাচারালস বাই রাখি’ এর ‘কমপ্লিট হেয়ার থেরাপি’ বক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন এই নায়িকা। জমকালো এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব, নৃত্যশিল্পী চাঁদনী, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, সংগীতশিল্পী লুইপা, মডেল আয়শা হক, লিন্ডা, তৃণা, হৃতিকা, জেরিন প্রমুখ। অনুষ্ঠানে ব্র্যান্ডটির কর্ণধার রাখি সাহা ও ভিক্টর সাহাও উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূর্ণিমা বলেন, “ন্যাচারালস বাই রাখি খুব ভালো একটি ব্র্যান্ড। আমি সবসময় ভালো ব্র্যান্ডের সঙ্গে থাকতে চাই। গত পাঁচ বছর ধরে তারা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমার মনে হয়, আমাদের সবারই অর্গানিক পণ্য ব্যবহার করা উচিত। সত্যি বলতে, অর্গানিক প্রোডাক্ট আমাকে সবসময় টানে—এই বিষয়টাই আমাকে তাদের সঙ্গে যুক্ত করেছে।”
ব্র্যান্ডটির কর্ণধার রাখি সাহা জানান, ‘কমপ্লিট হেয়ার থেরাপি’ বক্সে রয়েছে হেয়ার কেয়ারের তিনটি জনপ্রিয় পণ্য—হেয়ার অয়েল, শ্যাম্পু ও স্ক্যাল্প নিউট্রিশন সিরাম। গ্রাহকদের জন্য বাজেট-ফ্রেন্ডলি এই প্যাকেজে একসঙ্গে মিলছে পূর্ণাঙ্গ হেয়ার কেয়ারের সমাধান।
সম্প্রতি মুক্তি পেয়েছে পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র ‘আহারে জীবন’। চলচ্চিত্রের পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে নাটক, টেলিফিল্ম এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন এই তারকা।
ঢাকা/রাহাত/শান্ত