ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৮ জুন ২০২৬  
পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

দে‌শের পাচ শিক্ষা ‌বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দি‌য়ে‌ছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থে‌কে পৃথক প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

প্রজ্ঞাপ‌নে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এই অধ্যাপক এতদিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছিলেন। আর এত দিন ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন খন্দোকার এহসানুল কবির। তাকে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহী বোর্ডের চেয়ারম্যান হয়েছেন একই বোর্ডের সচিবের দায়িত্বে থাকা শামীম আরা চৌধুরী।

কুমিল্লা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হয়েছেন দর্শনের অধ্যাপক মো. আহসান পারভেজ। তিনি কুমিল্লার দেবীদ্বার সরকারি এস এ কলেজের অধ্যক্ষ ছিলেন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। হিসাববিজ্ঞানের এই অধ্যাপক চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। 

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়