ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রভাষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৮ জুন ২০২৬  
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রভাষকের মৃত্যু

বেলাল উদ্দিন

নাটোর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বেলাল উদ্দিন (৫২) নাটোর সদর উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় নিজ এলাকায় বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। স্বজনরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

সহকর্মীরা জানিয়েছেন, বেলাল উদ্দিন সৎ, মেধাবী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করছিলেন।

নাটোর সদর থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বেলাল উদ্দিনের মৃত্যু হয়। বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রভাষক বেলাল উদ্দিনের মৃত্যুতে তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ঢাকা/আরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়