ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ৮ জুন ২০২৬  
শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টায় পবা থানাধীন নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। ভ্যানচালকের নাম মতিন আলী।

পুলিশ জানিয়েছে, পাশের এলাকার ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার মতিন আলীর ভ্যানে ওঠে। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরো কয়েকবার একই ধরনের আচরণ করা হয়। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন। পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঢাকা/মাহী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়