ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৮ জুন ২০২৬  
মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে হেলাল উদ্দিন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট পৌর শহরের গরুর বাজার এলাকায় হেলালকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি পূর্ব কাচারি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বিকেলে পৌর শহরের গরুর বাজার এলাকায় শরিফুলের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন বন্ধুরা। এ সময় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হেলাল উদ্দিন সঙ্গে বন্ধু শরিফুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিঘাত করা হয়। এতে গুরুতর আহত হন হেলাল। হেলাল সেখান থেকে পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিলে শরিফুল তাড়া করে তার ওপর আবারও হামলা করে পালিয়ে যান। পরে স্থানীয়রা টের পেয়ে হেলালকে উদ্ধার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নিহতের ভাই আল আমিন বলেছেন, “খবর পাই, আমার ভাইকে তারা মাইরা ফালাইছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।”

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, “নেশার জন্য খুন হয়েছে কি না, তদন্তের পর বলা যাবে। আমরা একজনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।”

ঢাকা/মিলন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়