ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৮ জুন ২০২৬  
ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, আসামির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী।

সদর উপজেলার ত্রিমোহনীর পুর্ব পিয়ারাপুর গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিতের সঙ্গে একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে রবিবার রাত ১০টার দিকে রাকিবের ছুরিকাঘাতে মেধাবী কলেজ ছাত্র রুমন (১৮) নিহত হন। এ ঘটনায় আহত রুহিত (২০) গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর খুনিরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করে পুলিশ। 

এর জের ধরে সোমবার বিকেলে রাকিবের বাড়িতে ভাঙচুর চালায় নিহত রুমনের স্বজন ও এলাকাবাসী। পরে তারা গাইবান্ধা-সাঘাটা সড়কে ওই বাড়ির আসবাবপত্র ও  দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “গতকাল রাতে রাকিব নামের এক যুবক দুই সহোদর ভাইকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ছাট ভাই রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর পরিপ্রেক্ষিতে আজ আসামির বাড়িতে হামলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।” 

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়