ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৮ জুন ২০২৬  
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ 

মুন্সীগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা

মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মঞ্জু মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরো পড়ুন:

গ্রেপ্তার মঞ্জু মিয়া গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিম খাঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বাস করতেন। গজারিয়ার আলিফ কাচ্চি নামে একটি রেস্টুরেন্টে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন মঞ্জু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির আঙিনায় টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে জাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান।

এ সময় শিশুটির মা দূর থেকে বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে মঞ্জুকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. সাব্বির হোসেন জানিয়েছেন, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গণধোলাইয়ে আহত হওয়ায় প্রথমে তাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/রতন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়