ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপির ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণা ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৮ জুন ২০২৬  
এনসিপির ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণা ১৫ জুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০০ জনের নাম আগামী ১৫ জুন ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

আরো পড়ুন:

গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সে দিন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা এবং এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ ও এস এম সুজা সাংগঠনিক বিভাগওয়ারি প্রার্থীদের নাম ঘোষণা করেন।

গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে দলটি।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়